Collector
অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ কিশোর নিহত | Collector
অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ কিশোর নিহত
Somoy TV

অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ কিশোর নিহত

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন: তাকবির মিয়া (১৫) উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে ও একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪)।এ তথ্য নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।আরও পড়ুন: কামরাঙ্গীরচরে বাসার সামনে খেলার সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুরস্থানীয়রা জানান, বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে অটোরিকশার ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে লিমনের মৃত্যু হয়।এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, এ ঘটনায় আহত দুজনকে জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

Go to News Site