Somoy TV
চুয়াডাঙ্গায় পাঁচটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৪ মে) সকালে দামুড়হুদা ডুগডুগি গ্রামের কলোনিপাড়ায় বিজিবি অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। উদ্ধার হওয়া ওই স্বর্ণের বারের ওজন ৬০০ গ্রাম; যার বাজার মূল্য এক কোটি ২১ লাখ টাকা প্রায়।আটক বাপ্পি চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজার পাড়ার মৃত আবু সিদ্দিকের ছেলে।চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভারতে অবৈধভাবে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অবস্থান নেয় দামুড়হুদা ডুগডুগি কলোনিপাড়া এলাকায়। এ সময় এক যুবক মোটরসাইকেলে দর্শনা অভিমুখে যাচ্ছিলেন। মোটরসাইকেল আরোহীকে দাঁড়ানোর সিগন্যাল দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আরও পড়ুন: যশোরে ২৬টি স্বর্ণের বারসহ আটক তিনএ সময় বিজিবি টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন প্রায় ৬০০ গ্রাম।তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হচ্ছে। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।
Go to News Site