Collector
মঠবাড়িয়ায় দুই হত্যাকাণ্ড | Collector
মঠবাড়িয়ায় দুই হত্যাকাণ্ড
Somoy TV

মঠবাড়িয়ায় দুই হত্যাকাণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক ঘটনায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৪ মে) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫) কে নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে একই দিনে উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নে কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (২৬) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। আরও পড়ুন: সৌদি প্রবাসীকে ৮ টুকরা, পরকীয়া প্রেমিকাকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডের কারণ জানাল ডিএমপিমঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ড দুটির ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবার থানায় মামলা করতে আসেনি।তিনি আরও জানান, দুইটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে কাজ করছে। তদন্তের পর জানা যাবে কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আরও পড়ুন: অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতারপরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় মঠবাড়িয়ার উপজেলায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে ।

Go to News Site