Jagonews24
রাজধানীর মোহাম্মদপুরে একটি ৯ তলা ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার (২৪ মে) সন্ধায় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। রাকিবুল বলেন, ‘সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ৯ তলা ভবনে আগুন লাগে। প্রথমে আমরা সংবাদ পেয়েছিলাম যে এটি রেস্টুরেন্ট। পরে জানা যায় তা আবাসিক ভবন। ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট পৌঁছে কাজ করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।’ এখন পর্যন্ত কোনো হতাহতের বিষয়ে কন্ট্রোলরুম সংবাদ পায়নি বলেও জানান তিনি। কেআর/একিউএফ
Go to News Site