Collector
বিমানের বহির্গমন ফ্লাইটে যাত্রীদের উপহার ও বিশেষ খাবার বিতরণের উদ্যোগ | Collector
বিমানের বহির্গমন ফ্লাইটে যাত্রীদের উপহার ও বিশেষ খাবার বিতরণের উদ্যোগ
Jagonews24

বিমানের বহির্গমন ফ্লাইটে যাত্রীদের উপহার ও বিশেষ খাবার বিতরণের উদ্যোগ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক সব বহির্গমন ফ্লাইটে যাত্রীদের জন্য উপহার সামগ্রী ও বিশেষ খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে।    যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এমন উদ্যেগ নেওয়া হয়েছে। রোববার (২৪ মে) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।     আরও পড়ুনশাহজালাল বিমানবন্দরে ইডিডি পুনর্বহাল, ওসমানীতে দ্বিতীয় ইডিএস চালু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত  উপহার সামগ্রী ঈদের দিন যাত্রীদের মধ্যে বিতরণের লক্ষ্যে আজ রোববার বলাকা ভবনে উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এসব উপহার বিক্রয়সিসির মহাব্যবস্থাপকের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেন।   বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে। এছাড়া ঈদের দিন দায়িত্ব পালনরত বিমানের সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে উৎসবের আনন্দ কর্মক্ষেত্রেও সমভাবে ভাগাভাগি করা যায়।  এমএমএ/কেএসআর

Go to News Site