Somoy TV
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর দক্ষিণটারী এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্বপ্না বেগমের ঘরের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি আদিতমারী থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আরও পড়ুন: রাজশাহীর পদ্মায় ভেসে এলো গলায় গামছা পেঁচানো মরদেহআদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, 'ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।'
Go to News Site