Collector
ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান | Collector
ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান
Somoy TV

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর।রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে লিখা ওই বার্তায় বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেয়া হলো। এরআগে ড. জোবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ত্যাগ করেন। গত ২৩ জুলাই ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল। আরও পড়ুন: ইসলামী ব্যাংকে এস আলমের ফেরা এবং এমডির ছুটি কি এক সমীকরণ?

Go to News Site