Collector
জিতেও রক্ষা হলো না ওয়েস্ট হ্যামের, শেষ দিনে বেঁচে গেল টটেনহ্যাম | Collector
জিতেও রক্ষা হলো না ওয়েস্ট হ্যামের, শেষ দিনে বেঁচে গেল টটেনহ্যাম
Somoy TV

জিতেও রক্ষা হলো না ওয়েস্ট হ্যামের, শেষ দিনে বেঁচে গেল টটেনহ্যাম

শেষ ম্যাচে বড় জয় পেয়েও প্রিমিয়ার লিগে টিকে থাকা হলো না ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের। নাটকীয় শেষ দিনে লিডস ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েও অবনমন এড়াতে পারেনি দলটি। অপরদিকে, টটেনহ্যাম হটস্পার নিজেদের ম্যাচে এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয়ায় বেঁচে গেল তারা।মৌসুমের শেষ রাউন্ডে সমীকরণটা ছিল কঠিন। টিকে থাকতে হলে ওয়েস্ট হ্যামকে জিততেই হতো, পাশাপাশি টটেনহ্যামের হারও দরকার ছিল। কিন্তু রবার্তো ডি জারবির দল কোনো ভুল করেনি। নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রেখে শান্ত মাথায় ম্যাচ শেষ করে স্পার্স।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে টটেনহ্যাম। প্রথমার্ধের শেষ দিকে মাথিস তেলের কর্নার থেকে তৈরি হওয়া জটলার সুযোগ নিয়ে গোল করেন জোয়াও পালিনহা। সেই গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।অন্যদিকে, ওয়েস্ট হ্যাম শুরুতে গোলের দেখা না পেলেও শেষ ২০ মিনিটে ম্যাচে ঝড় তোলে। তাতি কাস্তেয়ানোস হেড থেকে প্রথম গোল করেন। পরে জ্যারড বোয়েন ব্যবধান বাড়ান। যোগ করা সময়ে ক্যালাম উইলসনের গোল ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করলেও তাতে কোনো লাভ হয়নি।আরও পড়ুন: অঁরি-ডি ব্রুইনাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন ব্রুনো ফার্নান্দেজশেষ পর্যন্ত টটেনহ্যাম ১-০ ব্যবধানে জয় ধরে রেখে প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান নিশ্চিত করে। আর ওয়েস্ট হ্যামকে যোগ দিতে হলো বার্নলি ও উলভারহ্যাম্পটনের সঙ্গে চ্যাম্পিয়নশিপে।আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে নতুন মুখ হিসেবে দেখা যাবে কোভেন্ট্রি সিটি, ইপসউইচ টাউন ও প্লে-অফ জয়ী হাল সিটিকে।

Go to News Site