Somoy TV
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম বিশ্বের দেশগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সৌদি বাদশাহ সালমান বিল আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর সৌদি প্রেস এজেন্সির।সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদ উপলক্ষে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ। জবাবে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তারা। পাশাপাশি তারা মুসলিম বিশ্বের অব্যাহত নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেছেন এবং হজ ও ঈদ মৌসুমে সবার ইবাদত কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আরও পড়ুন: দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নারী-শিশুসহ নিহত ৩১
Go to News Site