Collector
ফরিদপুরে তীব্র ঝড়ে গাছচাপায় প্রাণ গেল শ্রমিক নেতার | Collector
ফরিদপুরে তীব্র ঝড়ে গাছচাপায় প্রাণ গেল শ্রমিক নেতার
Somoy TV

ফরিদপুরে তীব্র ঝড়ে গাছচাপায় প্রাণ গেল শ্রমিক নেতার

ফরিদপুরের সদরপুরে তীব্র ঝড় থেকে বাঁচতে একটি তাবুর নিচে আশ্রয় নিতে গিয়ে গাছচাপায় জিয়াউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার (২৭ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাইশরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান জাকের পার্টির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পূর্ব মহিষা গ্রামের আমির হোসেনের ছেলে। আরও পড়ুন: নাটোরে ওভারব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা ১ যাত্রী নিহত স্থানীয়রা জানান, সকালে জিয়াউর রহমান তার এক সহযোগীকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ঝড় ও বৃষ্টির তীব্রতা বেড়ে গেলে সড়কের পাশে একটি অস্থায়ী তাবুর নিচে আশ্রয় নেন। এক পর্যায়ে প্রবল বাতাসে পাশের একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে তাবুর ওপর পড়ে। এতে জিয়াউর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহ্ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Go to News Site