Collector
Giriş Yap
ম‌ক্কেল ব্রা‌জি‌ল সমর্থক হলে অর্ধেক ফি’তে আইনি সহায়তার ঘোষণা আইনজীবীর | Collector
ম‌ক্কেল ব্রা‌জি‌ল সমর্থক হলে অর্ধেক ফি’তে আইনি সহায়তার ঘোষণা আইনজীবীর

ম‌ক্কেল ব্রা‌জি‌ল সমর্থক হলে অর্ধেক ফি’তে আইনি সহায়তার ঘোষণা আইনজীবীর

মাঠ ও চা‌য়ের দোকান ছা‌ড়ি‌য়ে ফুটবল বিশ্বকা‌পের উন্মাদনা এখন রাজবাড়ীর আদালত পাড়ায়। ব্রা‌জিল দলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের বাড়‌তি উৎসাহ দি‌তে অ‌র্ধেক ফি নি‌য়ে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দি‌য়েছেন ব্রা‌জিল সম‌র্থিত গোলাম মোস্তফা না‌মে এক আইনজী‌বী। তার এমন ঘোষণায় ব্রা‌জিল সমর্থক‌দের মধ্যে দেখা দি‌য়ে‌ছে বা‌ড়তি উচ্ছাস ও উদ্দীপনা।গোলাম মোস্তফা রাজবাড়ী জেলা বা‌রের সদস‌্য এবং জেলার বা‌লিয়াকা‌ন্দির নারুয়ার শোলাবা‌ড়িয়া গ্রামের বা‌সিন্দা।মাহফুজুর রহমান, জিয়াউর রহমান ও নাজমুল হুদাসহ একা‌ধিক ব্রা‌জিল সমর্থক ব‌লেন, যারা ব্রা‌জিল দল‌কে ভালোবা‌সেন তারা ছাড় দি‌তে জা‌নেন। যার প্রমাণ আইনজী‌বী গোলাম মোস্তফা। ত‌বে আমা‌দের দ‌লের খে‌লোয়াররা খেলার মা‌ঠে কোন ছাড় দেন না। এবার চ্যাম্পিয়ান হ‌য়ে সেটা আবারও প্রমাণ কর‌বে। ত‌বে এক‌টি দল আছে যা‌দের সমর্থক‌দের আওয়াজ বে‌শি কিন্তু বাস্তবে ভিন্ন। বিশ্বকাপ চ্যাম্পিয়ান প‌রিসংখ‌্যানেই সেটার প্রমাণ।আইনজী‌বী গোলাম মোস্তফা ব‌লেন, ‘ফুটবল আমার প্রিয় খেলা। আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলা পছন্দ করি। জ্ঞান হবার পর প্লে, রোনাল‌দো, রোনালদ্বীন‌হোসহ ব্রা‌জি‌লের অন‌্যান‌্য খে‌লোয়ার‌দের নাম শু‌নে এবং তা‌দের খেলায় মুগ্ধ হ‌য়ে ১৯৯৮ সাল থেকে ব্রা‌জিল সমর্থন ক‌রে আস‌ছি। ব্রা‌জি‌ল দ‌লের খে‌লোয়ার‌দের ম‌ধ্যে যা আছে তা অন‌্য দ‌লের খে‌লোয়ার‌দের ম‌ধ্যে নেই। এবা‌রের বিশ্বকা‌পে ব্রা‌জিল চ্যাম্পিয়ান হ‌বে বলে আশা করছি। আর আমি যে‌হে‌তেু আইনজী‌বী সে‌হেতু ফুটবল বিশ্বকাপ ২০২৬ খেলা চলা পর্যন্ত আমার কা‌ছে প্রিয়দ‌লের সমর্থক কোন ম‌ক্কেল এলে তা‌দের কাছ থেকে অ‌র্ধেক ফি নি‌য়ে আইনি সহায়তা দেব।’ আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল: জার্সির দোকানে যেন ঈদের হাওয়াম‌ক্কেল ব্রা‌জি‌লের সমর্থক কি না তা কিভাবে নিশ্চিত হবেন? এমন প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, ব্রা‌জিল দল‌কে মন থে‌কে ভালবা‌সি। তাই দ‌লের সমর্থকের বাড়‌তি উৎসাহ দি‌তে এ ঘোষণা দি‌য়েছি। আর কে কোন দ‌লের সমর্থক‌ তা তার কথা শুন‌লেই বোঝা যায়। ফ‌লে জে‌নে বু‌ঝেই আইনি সহায়তা দিব।

Go to News Site