Collector
Giriş Yap
মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক মুক্ত | Collector
মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক মুক্ত

মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক মুক্ত

মেহেরপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি ফারুক হোসেন (একুশে টিভি, সমকাল) এবং বেন ইয়ামিন মুক্ত (সময় টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শনিবার বিকেলে প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশিন। অন্য পদের মধ্যে সহ-সভাপতি রামিজ আহবান, যুগ্ম সম্পাদক জিএফ মামুন লাকি, অর্থ সম্পাদক হামিদুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে ফাতেমা রোজিনা, নির্বাহী সদস্য মেহের আমজাদ, জাকির হোসেন এবং মাজেদুল হক মানিক।মেহেরপুর প্রেস ক্লাবের নির্বাহী কমিটির মেয়াদ শেষে নির্বাচন পরিচালনার লক্ষ্য সিনিয়র সদস্য রুহুল কুদ্দুস টিটোকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্টি একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অপর দুজন সদস্য ছিলেন ওয়াজেদুল হক জেদু এবং কামারুজ্জামান। আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবিনির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে নুরুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার, ডক্টর মো. আলীবদ্দীন ও ওয়াহিদুজ্জামান নির্বাচন কমিশন সদস্য ছিলেন। ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১১ পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। ফলাফল ঘোষণার সময় আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশনের সদস্য এবং মেহেরপুর প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Go to News Site