Collector
Giriş Yap
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলার পর মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার পাকিস্তানের | Collector
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলার পর মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার পাকিস্তানের

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলার পর মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার পাকিস্তানের

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়তে থাকায় দুই দেশের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টা জোরদার করেছে পাকিস্তান। এ প্রেক্ষাপটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি তেহরানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।পাল্টাপাল্টি সামরিক উত্তেজনায় আবারও চাপের মুখে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি। শনিবার (৬ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া চারটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। পরে গোরুক ও কেশম দ্বীপে থাকা নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায় তারা। যুক্তরাষ্ট্রের দাবি, সামুদ্রিক হামলা প্রতিরোধ এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। একই সঙ্গে কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও প্রতিহত করার কথা জানায় মার্কিন বাহিনী। তবে ইরান বলছে, রাডার স্থাপনায় হামলা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর জবাবে মার্কিন বিমানঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের প্রতিক্রিয়া ছিল ‘সতর্ক, দৃঢ় ও আনুপাতিক’। আরও পড়ুন: ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নির্ভর করছে তেহরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ছাড়ের ওপর’ কুয়েত জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। বাহরাইনও তিনটি ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর এ হামলার নিন্দা জানিয়েছে। তাদের আশঙ্কা, চলমান সংঘাত উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। আরও পড়ুন: ‘শক্তিশালী ও অহংকারী’ বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান: ট্রাম্প এদিকে যুদ্ধ পুরোপুরি বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতাও। তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পৌঁছে দেয়া হয়েছে। উভয় পক্ষই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

Go to News Site