Collector
Giriş Yap
কুয়েতে স্বর্ণের দাম নিম্নমুখী, কত দামে বিক্রি হচ্ছে? | Collector
কুয়েতে স্বর্ণের দাম নিম্নমুখী, কত দামে বিক্রি হচ্ছে?

কুয়েতে স্বর্ণের দাম নিম্নমুখী, কত দামে বিক্রি হচ্ছে?

বিশ্ববাজারের প্রভাব ও আন্তর্জাতিক মূল্যহ্রাসের ধারাবাহিকতায় কুয়েতে স্বর্ণের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। চলতি জুন মাসের প্রথম সপ্তাহে দেশটিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রায় ৪ শতাংশ কমেছে বলে বাজার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সর্বশেষ ৬ জুনের তথ্য অনুযায়ী, কুয়েতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম নেমে এসেছে প্রায় ৩৯.৪৬ কুয়েতি দিনারে, যা আগের সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বর্তমানে ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম প্রায় ৪৩.৮১৬ কুয়েতি দিনার। বাজার সূত্রে জানা গেছে, ২২ ক্যারেট স্বর্ণের দাম বর্তমানে প্রতি গ্রাম ৩৯.৪৬ থেকে ৪০.৫১৮ কুয়েতি দিনারের মধ্যে লেনদেন হচ্ছে। অন্যদিকে, ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৩৮.৩৮৯ থেকে ৩৮.৬৭৯ কুয়েতি দিনারের মধ্যে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কিছুটা কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বেড়েছে। এর প্রভাব পড়েছে কুয়েতের স্থানীয় বাজারেও। স্বর্ণ ব্যবসায়ীরা জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ডলারের বিনিময় হার এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা-যোগানের ওপর ভিত্তি করে স্বর্ণের দাম নিয়মিত ওঠানামা করে। ফলে আগামী দিনগুলোতে বাজার পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে দামের নতুন সমন্বয় দেখা যেতে পারে। আরও পড়ুন: দুই দফায় স্বর্ণের ভরিতে কমলো সাড়ে ৮ হাজার টাকার বেশি এদিকে, সংশ্লিষ্টরা স্বর্ণ কেনাবেচার আগে সর্বশেষ বাজারদর যাচাই করার পরামর্শ দিয়েছেন। কারণ, কুয়েতে স্বর্ণের দাম ঘনঘন পরিবর্তিত হয়। তাই হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় স্বর্ণের দোকান বা বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত মূল্যতালিকা অনুসরণের পরামর্শ দেয়া হয়েছে। বর্তমানে কুয়েত থেকে বৈধ মানি এক্সচেঞ্জের মাধ্যমে দেশে টাকা পাঠালে এক কুয়েতি দিনারের বিপরীতে বাংলাদেশি মুদ্রায় ৪০০ টাকার কিছু বেশি পাওয়া যাচ্ছে।

Go to News Site