Collector
Giriş Yap
ইনজুরিতে ব্রাজিল তারকার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার শঙ্কা | Collector
ইনজুরিতে ব্রাজিল তারকার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার শঙ্কা

ইনজুরিতে ব্রাজিল তারকার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার শঙ্কা

মিশরের বিপক্ষে ২-১ গোলের জয়ে শেষ হলো ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির আনুষ্ঠানিকতা। পানামা ও মিশরের বিপক্ষে এই দুই ম্যাচের একটিতেও খেলতে পারেননি নেইমার জুনিয়র। কারণ অজানা নয়, ব্রাজিলের নাম্বার টেন ইনজুরিতে ভুগছেন। এই তালিকায় যোগ হলেন আরও একজন।আজ মিশরের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের কুঁচকিতে চোট পেয়েছেন ওয়েসলি। ম্যাচের ১৫ মিনিটে অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। কার্লো আনচেলত্তি তাকে উঠিয়ে নিয়ে নামান দানিলোকে। আর ওয়েসলি মাঠের বাইরে গিয়ে টিমের চিকিৎসক রদ্রিগো লাসমারের চিকিৎসা নেন।২২ বছর বয়সি এই ডিফেন্ডারের চোট কতটা গুরুতর? তা আন্দাজ করা যায় বেঞ্চে বসার পর তার পরবর্তী কার্যক্রমে। কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সতীর্থরা তাকে সান্ত্বনা দেন। কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, আজ পরীক্ষার তার চোটের বিষয়ে বিস্তারিত জানা যাবে।আনচেলত্তি বলেন, ‘মেডিকেল বিভাগ পরীক্ষার ফলাফলের পর আগামীকাল রোগ নির্ণয় করবে। তার একটি পেশির সমস্যা রয়েছে, তাই চূড়ান্ত রোগ নির্ণয়ের জন্য আমাদের আগামীকাল (আজ) পর্যন্ত অপেক্ষা করতে হবে।’আরও পড়ুন: মিশরের বিপক্ষে ব্রাজিলের কষ্টার্জিত জয়জাতীয় দলে ওয়েসলির অভিষেক হয়েছে গত বছর। অর্থাৎ ছিটকে না গেলে এটাই হবে তার প্রথম বিশ্বকাপ। আর যদি ছিটকে যান, তবে তার জায়গায় কে খেলবেন? ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, আনচেলত্তি নাকি বলেছেন, তার হাতে অপশন রয়েছে।ইনজুরি বা এ সংক্রান্ত কারণে ফিফা প্রতিটি দলকে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্লেয়ার বদলের সুযোগ দিয়েছে। ব্রাজিল মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১৪ জুন ভোর ৪টায়। ২০ জুন সকাল সাড়ে ৬টায় তাদের প্রতিপক্ষ হাইতি। আর ২৫ জুন ভোর ৪টায় গ্রুপপর্বের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে।

Go to News Site