Collector
Giriş Yap
এখনই উপভোগ করুন পাকা আমের পায়েস | Collector
এখনই উপভোগ করুন পাকা আমের পায়েস

এখনই উপভোগ করুন পাকা আমের পায়েস

গ্রীষ্মের রসালো পাকা আম আর ঐতিহ্যবাহী পায়েস-দুটি প্রিয় স্বাদের অপূর্ব মিলন হলো পাকা আমের পায়েস। মিষ্টি, সুগন্ধি এবং ক্রিমি এই ডেজার্ট একদিকে যেমন গরমের দিনে এনে দেয় প্রশান্তি, তেমনি পারিবারিক আড্ডা বা বিশেষ আয়োজনেও যোগ করে ভিন্নমাত্রার স্বাদ। ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই লোভনীয় পায়েস। তাই আমের মৌসুমে দেরি না করে এখনই তৈরি করে উপভোগ করুন সুস্বাদু পাকা আমের পায়েস। উপকরণ পোলাও চাল পৌনে ১ কাপ দুধ ১ লিটার আম ২টি ব্লেন্ড করা চিনি স্বাদমতো লবণ স্বাদমতো বাদাম ২ টেবিল চামচ ও কিসমিস ২ টেবিল চামচ আরও পড়ুন: চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক ভাজার রেসিপি কাঁঠালের বিচি দিয়েই বানিয়ে নিন মজাদার সন্দেশ যেভাবে তৈরি করবেন প্রথমে দুধ ভালোভাবে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। এরপর সেই ঘন দুধের মধ্যে চাল দিয়ে ধীরে ধীরে নেড়ে রান্না করতে থাকুন। চাল যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন এতে চিনি ও সামান্য লবণ মিশিয়ে দিন। চিনির কারণে কিছুটা পানি বের হবে, সেটি শুকিয়ে মিশ্রণটি ঘন হয়ে এলে কিসমিস ও বাদাম যোগ করুন। চাল নরম ও সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ব্লেন্ড করা পাকা আম ঢেলে দিন এবং ভালোভাবে নেড়ে একবার ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে ফেলুন। পায়েস তৈরির সময় অবশ্যই পাকা ও মিষ্টি আম ব্যবহার করা উচিত। টক আম ব্যবহার করলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্না শেষ হলে একটি সুন্দর পাত্রে পায়েস ঢেলে ওপরে বাদাম ও কিসমিস ছড়িয়ে সাজিয়ে নিন। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে পাকা আমের পায়েসের স্বাদ আরও বাড়বে। জেএস/

Go to News Site