Jagonews24
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৪৩টি গোল করেছেন তিনি। অথচ সর্বশেষ ১৩ বছর ধরে দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষে গোল করতে পারেননি তিনি। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে পর্তুগাল। দল ২-১ ব্যবধানে জিতলেও ম্যাচে একটি গোল কিংবা অ্যাসিস্ট কিছুই করতে পারেননি সিআর সেভেন। লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে তার গোলখরা আরো দীর্ঘ হলো। দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে সব মিলিয়ে ১০বার মুখোমুখি হয়েছেন রোনালদো। যেখানে জয় পেয়েছেন মাত্র ৪টি ম্যাচে, যার তিনটিই প্রীতি ম্যাচ। এই ১০ বারের মুখোমুখিতে গোল করেছেন মাত্র ২টি। ২০১১ সালে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে ১টি এবং ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে ১টি গোল করেছিলেন। এরপর ১৩ বছর পার হয়ে গেলেও দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে গোলহীন রয়েছেন তিনি। লাতিন আমেরিকান দলগুলোর মধ্যে সর্বপ্রথম ২০০৭ সালে ব্রাজিলের বিপক্ষে খেলতে নেমেছিলেন রোনালদো। সেলেসাওদের বিপক্ষে ৩ ম্যাচের ১টি জয়, ১টি ড্র এবং ১টি হার, আর্জেন্টিনার বিপক্ষে ২ ম্যাচের ১টিতে পরাজয় এবং ১টি জয়, চিলির বিপক্ষে ২ ম্যাচের ১টি ড্র এবং ১টি জয়, উরুগুয়ের বিপক্ষে ২ ম্যাচের ১টিতে পরাজয় এবং ১টি জয়, ইকুয়েডরের বিপক্ষে ১ ম্যাচের ১টিতেই পরাজয় বরণ করতে হয়েছে রোনালদোকে। আরআর/আইএইচএস/
Go to News Site