Collector
Giriş Yap
অলিসের হ্যাটট্রিকে দারুণ জয় ফ্রান্সের | Collector
অলিসের হ্যাটট্রিকে দারুণ জয় ফ্রান্সের

অলিসের হ্যাটট্রিকে দারুণ জয় ফ্রান্সের

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বায়ার্ন মিউনিখের তারকা মাইকেল অলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা।সোমবার (৮ জুন) রাতে লিলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরাসিরা। চার দিন আগে আইভরি কোস্টের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল দেশমের দলের।প্রথম ১৫ মিনিটেই কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন এমবাপ্পে ও তার সতীর্থরা। তবে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪৩তম মিনিটে জট খুলে দেন অলিসে। উসমান দেম্বেলের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে কাছ থেকে জালে বল পাঠান তিনি।বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। ৪৯তম মিনিটে দূরপাল্লার জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন অলিসে। ম্যাচের ৬৪তম মিনিটে প্যাট্রিক কেলি গোল করে ব্যবধান কমালেও স্বস্তি পায়নি সফরকারীরা।আরও পড়ুন: মরক্কো-নরওয়ে ম্যাচ ড্র, স্লোভেনিয়ার বিপক্ষে নাটকীয় জয় ক্রোয়েশিয়ার ৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে হ্যাটট্রিক পূর্ণ করেন অলিসে। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল, ম্যাচ সংখ্যা ১৭।এই জয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পেল ফ্রান্স। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।এদিকে রাতের আরেক ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে জোড়া গোল করেছেন কোডি গাকপো।

Go to News Site