Somoy TV
বিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও বায়ুদূষণের কবলে। এ পরিস্থিতি দীর্ঘদিন ধরেই জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। তাই নগরায়ন ও যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের মানও নিয়মিত আলোচনায় থাকে। তবে মঙ্গলবার (৯ জুন) সকালে আন্তর্জাতিক বায়ুমান সূচকে ঢাকার পরিস্থিতি ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।এদিন সাতসকালে আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ৯০। এ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহরটির স্কোর ২৩৩। এ ছাড়া, ১৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৭৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং পঞ্চম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের স্কোর ১৪৯। আরও পড়ুন: কক্সবাজারে বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন কয়েকশ তরুণ পরিবেশকর্মী আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
Go to News Site