Somoy TV
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।মঙ্গলবার (৯ জুন) ভোর ৫টার দিকে সখিপুর সাগরদিগী সড়কের কালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দাঁড়িয়ে থাকা একটি বাঁশের ট্রাকের পিছনে একটি মুরগির গাড়ি (পিকআপ ভ্যান) ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন: মুখোমুখি সংঘর্ষে দুই বাস চূর্ণবিচূর্ণ, শিশুসহ নিহত ২, আহত ৩৩ সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায় নি।
Go to News Site