Somoy TV
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার মনে করেন দলের তারকা ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। তার বিশ্বাস, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আসরে শিরোপা জয়ের জন্য সবচেয়ে শক্তিশালী তিন দলের একটি হবে আলবিসেলেস্তেরা।সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে লাউতারো বলেন, 'আমরা বিশ্বকাপ জয়ের জন্য শীর্ষ তিন দাবিদারের একটি।' বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে আর্জেন্টিনার সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে ইন্টার মিলানের এই স্ট্রাইকারের।২০২২ সালে কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। রোমাঞ্চকর ফাইনালে তারা হারিয়েছিল ফ্রান্সকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি।আরও পড়ুন: বালের্দির বদলি ও চোটগ্রস্ত বাকি তিনজনের ব্যাপারে সিদ্ধান্ত জানালেন স্ক্যালোনিআগামী ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। তুলনামূলক সহজ এই গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী আর্জেন্টাইন সমর্থকরা।বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারও অন্যতম ফেবারিট দল হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। দলের অধিনায়ক লিওনেল মেসির অভিজ্ঞতা, তরুণদের উদ্যম এবং সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক সাফল্য আর্জেন্টিনাকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।
Go to News Site