Somoy TV
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। প্রতিষ্ঠানটি ৩টি পদে জনবল নিয়োগ দেবে। এসএসসি ও এইচএসসি পাসেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১টি), স্টোর কিপার (১টি) এবং অফিস সহায়ক (১টি)। আবেদনের সময়সীমা: আবেদন শুরু হয়েছে গত ৭ জুন সকাল ১০টা থেকে, চলবে ২৮ জুন বিকেল ৪টা পর্যন্ত। আরও পড়ুন: মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ আবেদনের যোগ্যতা: প্রার্থীর বয়স ৭ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আরও পড়ুন: এসএসসি পাসেই আকিজ গ্রুপে চাকরি, দুটি উৎসব বোনাসসহ নানা সুবিধা আবেদনের নিয়ম: আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
Go to News Site