Somoy TV
পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মওদুদ আহমেদ ওই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগে থেকেই একটি ডাকাতি মামলা রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর ও ভান্ডারিয়া থানার একটি যৌথ দল সোমবার রাতে মধ্য মেদিরাবাদ গ্রামের হরিদাসের বসতবাড়ির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখানে সন্দেহভাজন হিসেবে মওদুদ আহমেদকে আটক করা হয়। পরে পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশি করে হেফাজত থেকে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদকসহ ২ কারবারিকে আটকে পুলিশে দিলো জনতাভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পিরোজপুর জেলাকে মাদক মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Go to News Site