Somoy TV
ফেনীর প্রবীণ সাংবাদিক, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল মারা গেছেন। মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।মরহুমের পরিবার জানিয়েছে, মঙ্গলবার বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।আরও পড়ুন: অসুস্থ সাংবাদিক শফিক মুন্সির খোঁজ নিলেন দুই ইসলামি দলের নেতারাওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ফেনীর জনপদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছেন। মাঠপর্যায়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তিনি এক পরিচিত মুখ ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
Go to News Site