Collector
Giriş Yap
প্রবাসীদের কল্যাণে কাজ করতে হাইকমিশন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বৈঠক | Collector
প্রবাসীদের কল্যাণে কাজ করতে হাইকমিশন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বৈঠক

প্রবাসীদের কল্যাণে কাজ করতে হাইকমিশন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক জোরদারে এক সৌজন্য সাক্ষাৎ হয়েছে। গত সোমবার (৮ জুন) কুয়ালালামপুরে ‘পিবিএন নিউজ’ কার্যালয় পরিদর্শনে যান বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য। এ সময় পিবিএন নিউজের সম্পাদক ওয়াহিদ সোহান এবং যমুনা টেলিভিশনের মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন। আরও পড়ুন:গুরুতর আহত মালয়েশিয়া প্রবাসীর পাশে দূতাবাস, সহায়তার হাত বাড়াল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বৈঠকে দেশের বৃহত্তর স্বার্থে হাইকমিশন ও গণমাধ্যমের মধ্যকার দূরত্ব কমিয়ে প্রবাসীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনাকালে দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, পিবিএন নিউজসহ মালয়েশিয়ায় কর্মরত সকল বাংলাদেশি গণমাধ্যমকর্মীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হাইকমিশন অত্যন্ত আন্তরিক। পাশাপাশি মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মনজুরুল ইসলাম খানও প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ কূটনৈতিক সক্ষমতা নিয়ে কাজ করছেন এবং সেবা সহজীকরণের মাধ্যমে একটি জনবান্ধব হাইকমিশন গড়ে তুলতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরও পড়ুন:মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন সংশ্লিষ্ট ও প্রবাসী সমাজের প্রতিনিধিরা মনে করছেন, বাংলাদেশ হাইকমিশন ও গণমাধ্যমের এই ইতিবাচক সমন্বয় প্রবাসীদের সেবার মানোন্নয়ন এবং দেশের ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাইকমিশন, গণমাধ্যম এবং প্রবাসী কমিউনিটি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে মালয়েশিয়ায় বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। একই সাথে এর ফলে প্রবাসীদের ন্যায্য অধিকার ও স্বার্থ নিশ্চিত করা অনেক বেশি সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Go to News Site