Collector
Giriş Yap
শেষ মুহূর্তের পেনাল্টিতে উজবেকিস্তানকে হারালো নেদারল্যান্ডস | Collector
শেষ মুহূর্তের পেনাল্টিতে উজবেকিস্তানকে হারালো নেদারল্যান্ডস

শেষ মুহূর্তের পেনাল্টিতে উজবেকিস্তানকে হারালো নেদারল্যান্ডস

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নাটকীয় জয় পেয়েছে নেদারল্যান্ডস। নিউইয়র্কের আইকান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দল। ম্যাচে দুটি গোলই আসে ফরোয়ার্ড কোডি গাকপোর পা থেকে। যার দ্বিতীয়টি আসে যোগ করা সময়ের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় ডাচরা। প্রথমার্ধের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন গাকপো। এরপর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি নেদারল্যান্ডস। ম্যাচের শেষ দিকে নাটকীয়তা চরমে ওঠে। ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় গুস টিল গোলের সুযোগ নষ্ট করতে গিয়ে হ্যান্ডবলের কারণে লাল কার্ড দেখেন। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সমতায় ফেরে উজবেকিস্তান, গোল করেন আইগর সারগেভ। তবে ম্যাচের শেষ হাসি হাসে নেদারল্যান্ডসই। যোগ করা সময়ের অষ্টম মিনিটে পাওয়া আরেকটি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন গাকপো। বিশ্বকাপ শুরুর আগে আলজেরিয়ার বিপক্ষে হার থেকে ঘুরে দাঁড়ানো এই জয় নেদারল্যান্ডসকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। কোচ রোনাল্ড কোম্যান এই ম্যাচকে বিশ্বকাপের মূল একাদশের ‘ড্রেস রিহার্সাল’ হিসেবে দেখছিলেন। আগামী ১৪ জুন ডালাস স্টেডিয়ামে জাপানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডাচরা। টিটি/আইএন

Go to News Site