Jagonews24
নতুন জীবন পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। স্লিপে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেছেন তিনি। তবে অস্ট্রেলিয়ান ফিল্ডার মার্নাস লাবুশানে সহজ ক্যাচ ফেলে দিয়েছেন। ব্যক্তিগত ৫ রানে জীবন পেলেন এই বাহাতি ব্যাটার। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রান। চতুর্থ ওভারের পঞ্চম বলে নাথান এলিসের দুর্দান্ত এক ডেলিভারি শান্তর ব্যাট ছুয়ে দ্বিতীয় স্লিপে চলে যায়। কিন্তু দুর্দান্ত ক্যাচে সাইফকে ফেরানো লাবুশানে সহজ ক্যাচটিই হাত থেকে ফেলে দেন। পরের ওভারেই টানা দুই বাউন্ডারি হাঁকান তানজিদ হাসান তামিম। এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারালো বাংলাদেশ। ওভারের দ্বিতীয় ডেলিভারিটা নাথান এলিস অফ স্টাম্পের আশপাশে ফুল লেংথে করেছিলেন। সেটি মাটিতে পড়ার পর বলটি শেষ মুহূর্তে বাইরে দিকে সরে যায়। ড্রাইভ করতে গিয়েছিলেন সাইফ, তবে বল ব্যাটের কানায় লেগে উড়ে যায় স্লিপে। সেখানে ডান দিকে পুরো শরীর ছুড়ে দিয়ে দুই হাতে অসাধারণ এক ক্যাচ নেন মার্নাস লাবুশেন। এসকেডি/আইএন
Go to News Site