Collector
Giriş Yap
যে প্রশ্নে মেসি-রোনালদোকে বাদ দিয়ে নিজেকে বেছে নিলেন এমবাপে | Collector
যে প্রশ্নে মেসি-রোনালদোকে বাদ দিয়ে নিজেকে বেছে নিলেন এমবাপে

যে প্রশ্নে মেসি-রোনালদোকে বাদ দিয়ে নিজেকে বেছে নিলেন এমবাপে

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে গোল্ডেন বুটের লড়াই নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নামই বেছে নিয়েছেন তিনি। একটি প্রশ্নোত্তর পর্বে এমবাপেকে সম্ভাব্য সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে বেছে নিতে বলা হলে তিনি প্রথমে রোনালদোকে মেসির চেয়ে এগিয়ে রাখেন। পরে যখন প্রশ্ন আসে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে হবেন, তখন পর্তুগিজ তারকার বদলে নিজের নামই বলেন ফরাসি ফরোয়ার্ড। শুধু তাই নয়, স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের চেয়ে ভিনিসিয়ুস জুনিয়রের বেশি গোল করার সম্ভাবনাও দেখছেন এমবাপে। এমবাপের আত্মবিশ্বাসের পেছনে রয়েছে তার দুর্দান্ত বিশ্বকাপ রেকর্ড। ২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফরাসি দলের সদস্য ছিলেন তিনি, আর ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। বর্তমানে বিশ্বকাপে তার মোট গোল ১২টি, যা তাকে সর্বকালের শীর্ষ গোলদাতাদের তালিকায় এগিয়ে রেখেছে। বিশ্লেষকদের অনেকেই এবারের বিশ্বকাপেও এমবাপেকে গোল্ডেন বুটের অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখছেন। তবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কেইন, মেসি, রোনালদো এবং আর্লিং হালান্ডের মতো তারকারাও। বিশ্বকাপের আগে এমবাপের এই সাহসী ভবিষ্যদ্বাণী এখন ফুটবল দুনিয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। শেষ হাসি কি সত্যিই হাসবেন ফরাসি সুপারস্টার? টিটি/আইএন

Go to News Site