Somoy TV
ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরকে তদন্তের আওতায় এনেছে ইতালি। সোমবার একটি বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে, গত মাসে গাজা নৌবহরের অংশ থাকা আন্দোলনকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ইতালির আইনজীবীরা তাকে তদন্তের আওতায় আনেন।নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি ইতালীয় সংবাদ সংস্থাগুলোর পূর্ববর্তী প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে এবং বলেছে, আন্দোলনকারীদের মধ্যে থাকা ইতালীয় নাগরিকদের নির্যাতন ও অপহরণের সন্দেহে বেন-গভিরের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে যদি অভিযোগ দায়েরের যৌক্তিকতা পাওয়া যায়, তবে প্রসিকিউটররা বিচারের জন্য আনুষ্ঠানিক আবেদন দাখিল করতে পারেন। আরও পড়ুন:হামলা বন্ধ করল ইরান-ইসরাইল, যুদ্ধবিরতি না মানলে ফের হামলার হুঁশিয়ারিইতালির তদন্তের জবাবে বেন-গভির এক বিবৃতিতে বলেছেন: আমি কোনো তদন্ত থেকেই পিছপা হব না এবং আমাদের যোদ্ধাদের পাশে গর্বের সাথে দাঁড়ানো অব্যাহত রাখব।আন্তর্জাতিক জলসীমায় ইসরাইল একটি সাহায্যবাহী নৌবহর আটক করার পর, মে মাসের শেষের দিকে মন্ত্রী বেন-গভির একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় আটক গাজার আন্দোলনকর্মীরা হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে আছেন। এরপর থেকেই ইসরাইল ও বেন-গভির ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন।আয়োজকরা জানান, ইসরাইলি পুলিশের হাতে আটক ৪৩০ জন আন্দোলনকর্মীর মধ্যে ইতালি ও দক্ষিণ কোরিয়ার নাগরিকও ছিলেন।বেন-গভির এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ‘মুক্তি দাও, মুক্তি দাও ফিলিস্তিন’ স্লোগান দেয়ার পর কর্মকর্তারা একজন আন্দোলনকর্মীকে মাটিতে ফেলে দেন।ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আন্দোলনকর্মীদের সাথে এই আচরণকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে এবং ব্যাখ্যার জন্য ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে। পরবর্তীতে ইতালি বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করে, অন্যদিকে ফ্রান্স বেন-গভিরকে তাদের ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। আরও পড়ুন:ট্রাম্পকে উপেক্ষা করে ইরানে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে উত্তেজনা! ফ্লোটিলার আয়োজকরা বলেন, মানবিক সহায়তা পৌঁছে দেয়ার মাধ্যমে গাজায় ইসরাইলের অবরোধ ভাঙাই ছিল তাদের লক্ষ্য। সাহায্য সংস্থাগুলোর মতে, ২০২৫ সালের অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও মানবিক সহায়তার এখনও ঘাটতি রয়েছে, যেখানে বর্ধিত সাহায্যের নিশ্চয়তাও অন্তর্ভুক্ত। সূত্র: রয়টার্স
Go to News Site