Collector
Giriş Yap
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত | Collector
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত

যশোরের শার্শায় সন্ত্রাসী কার্যকলাপ এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আব্দুল জব্বার নামে এক বিএনপি নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করা হয়েছে।সোমবার (৮ জুন) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়। পদ হারানো আব্দুল জব্বার শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।দলীয় নোটিশে উল্লেখ করা হয়, ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য বাবুল আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও তার সঙ্গে অসদাচরণ করার একটি অভিযোগ জেলা বিএনপির কাছে আসে। প্রাথমিক তদন্তে ওই অভিযোগের সত্যতা পেয়েছে জেলা বিএনপি। বিষয়টি সম্পূর্ণ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।যশোর জেলা বিএনপির নেতারা জানান, একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকে এ ধরনের সন্ত্রাসী ও উশৃঙ্খল আচরণ দলীয় আদর্শ, শৃঙ্খলা এবং সাংগঠনিক মূল্যবোধের পরিপন্থি।আরও পড়ুন: যুবদল নেতা দিদারুল বহিষ্কার, রমনার কমিটি বিলুপ্তজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অপরাধের কারণে কেন তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে আব্দুল জব্বারকে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সব ধরনের সাংগঠনিক পদ ও দায়িত্ব স্থগিত থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।দলীয় সূত্র জানিয়েছে, অভিযুক্ত নেতার লিখিত জবাব পর্যালোচনা এবং পরবর্তী তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কোনো ধরনের উশৃঙ্খলতা দলে বরদাশত করা হবে না বলেও জেলা বিএনপি সূত্রে জানা গেছে।

Go to News Site