Collector
Giriş Yap
আমের খোসা দিয়েই হবে ঘরের পাঁচ কাজ | Collector
আমের খোসা দিয়েই হবে ঘরের পাঁচ কাজ

আমের খোসা দিয়েই হবে ঘরের পাঁচ কাজ

আম খাওয়ার পর বেশিরভাগ মানুষই খোসা ফেলে দেন। কিন্তু এই খোসাতেও থাকে ফলের কিছু পুষ্টিগুণ ও স্বাভাবিক সুবাস, যা বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব। সামান্য কৌশল জানলেই আমের খোসা হয়ে উঠতে পারে বেশ উপকারী। নিচে দেওয়া হল কয়েকটি সহজ ব্যবহার। ঘরের দুর্গন্ধ দূর করতে প্রাকৃতিক ফ্রেশনার বিভিন্ন জাতের আমের মতো তাদের খোসার গন্ধও আলাদা ও মনোরম হতে পারে। রান্নাঘর বা ঘরের অস্বস্তিকর গন্ধ দূর করতে একটি পাত্রে পানি নিয়ে তাতে আমের খোসা ফুটিয়ে নিন। ফুটন্ত পানির বাষ্পে ছড়িয়ে পড়বে হালকা সুগন্ধ। চাইলে সেই পানি ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে রেখে পরিষ্কারের সময়ও ব্যবহার করতে পারেন। ত্বকের যত্নে প্রাকৃতিক স্ক্রাব আমের খোসা রোদে ভালোভাবে শুকিয়ে গুঁড়া করে সংরক্ষণ করা যায়। আমে থাকা ভিটামিন এ, ভিটামিন সি ও বিটা-ক্যারোটিনের কিছু উপাদান খোসাতেও থাকে। এই গুঁড়া ত্বকের পরিচর্যায় হালকা স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে। সুগন্ধি জেলি তৈরিতে ভালোভাবে ধোয়া আমের খোসা অল্প পানিতে সিদ্ধ করুন। এরপর খোসা ছেঁকে তুলে ফেলুন। যে পানিতে খোসা সিদ্ধ হয়েছে, তাতে পর্যাপ্ত চিনি যোগ করে নেড়ে গলিয়ে নিন। স্বাদ অনুযায়ী সামান্য লবণ মেশাতে পারেন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন এবং কাচের বোতল বা বয়ামে সংরক্ষণ করুন। এতে আমের খোসার মিষ্টি সুবাস বজায় থাকবে। আরও পড়ুন ফ্রিজে কতদিন মাংস রাখা নিরাপদ আরও পড়ুন দীর্ঘ যাত্রায় মাংস সংরক্ষণের কার্যকর কিছু টিপস জৈব সারের উপাদান হিসেবে আমের খোসা শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলে তা ধীরে ধীরে পচে বিভিন্ন খনিজ উপাদান মাটিতে যোগ করে। ফলে এটি প্রাকৃতিক সার হিসেবে কাজ করতে পারে। এছাড়া খোসা পানিতে ভিজিয়ে রেখে তরল সারও তৈরি করা সম্ভব। গাছের সুরক্ষায় সহায়ক খোসা ছোট ছোট টুকরো করে টবের মাটিতে ছড়িয়ে রাখা যেতে পারে। আমের খোসার গন্ধ কিছু ধরনের পোকামাকড় দূরে রাখতে সাহায্য করতে পারে, ফলে গাছের পরিচর্যায় এটি একটি অতিরিক্ত সহায়ক উপাদান হিসেবে ব্যবহার করা যায়। আমের খোসা শুধু বর্জ্য নয়; ঘরের সুগন্ধ বজায় রাখা, ত্বকের যত্ন, জেলি তৈরি, জৈব সার প্রস্তুত এবং বাগানের কাজে এটি বিভিন্নভাবে ব্যবহার করা সম্ভব। তাই পরের বার আম খাওয়ার পর খোসা ফেলে দেওয়ার আগে একবার ভাবতেই পারেন। জেএস/

Go to News Site