Collector
Giriş Yap
কেএমপির সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় গ্রেফতার ৩৪ | Collector
কেএমপির সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় গ্রেফতার ৩৪

কেএমপির সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় গ্রেফতার ৩৪

খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) থেকে মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা পর্যন্ত খুলনার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) শেখ মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। কেএমপি সূত্র জানায়, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে খুলনা থানা ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানা ৯ জন, লবণচরা থানা ৪ জন, হরিণটানা থানা ২ জন, খালিশপুর থানা ৪ জন, দৌলতপুর থানা ২ জন, আড়ংঘাটা ২ জন, খানজাহান আলী থানা ২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জন রয়েছেন। অভিযানে ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতা আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অভিযান চলছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আরিফুর রহমান/এফএ/এএসএম

Go to News Site