Collector
Giriş Yap
১৬-২৭, সংখ্যা বাড়লে কেন এসির তাপমাত্রা কমে | Collector
১৬-২৭, সংখ্যা বাড়লে কেন এসির তাপমাত্রা কমে

১৬-২৭, সংখ্যা বাড়লে কেন এসির তাপমাত্রা কমে

গরমে স্বস্তি পেতে বাড়িতে, গাড়িতে-অফিসে এসি ব্যবহার করেন। বাইরে থেকে এসেই এসির তাপমাত্রা নামিয়ে দেন ১৬ ডিগ্রি সেলসিয়াসে। কিছুক্ষণ পরই ঘর ঠান্ডা হলেই তাপমাত্রা বাড়িয়ে দেন ২৬-এ। কিন্তু এই যে রিমোটের বাটন আর এসির ঠান্ডা হওয়ার বিষয়টা অনেকেই গুলিয়ে ফেলেন। অনেকেই মনে করেন, এসির রিমোটে তাপমাত্রার সংখ্যা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস বা ৩০ডিগ্রি সেলসিয়াসে বাড়ালে ঘর আরও বেশি ঠান্ডা হবে। বাস্তবে বিষয়টি ঠিক উল্টো। এসির ক্ষেত্রে সংখ্যাটি যত কম সেট করা হয়, কম্প্রেসারকে তত বেশি কাজ করতে হয় এবং ঘরও তত বেশি ঠান্ডা হয়। আর তাপমাত্রার সংখ্যা বাড়ালে এসি কম ঠান্ডা করে। এর কারণ বুঝতে হলে প্রথমে জানতে হবে এসি কীভাবে কাজ করে। একটি এয়ার কন্ডিশনার ঘরের ভেতরের গরম বাতাস শোষণ করে এবং রেফ্রিজারেন্টের সাহায্যে সেই তাপ বাইরে বের করে দেয়। ব্যবহারকারী যে তাপমাত্রা সেট করেন, এসি সেই লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করে। ধরা যাক, ঘরের বর্তমান তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যদি আপনি এসি ১৬ ডিগ্রি সেলসিয়াসে সেট করেন, তাহলে ঘরের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামানোর জন্য কম্প্রেসার দীর্ঘ সময় ধরে কাজ করবে। ফলে বেশি ঠান্ডা অনুভূত হবে। অন্যদিকে যদি ২৭ ডিগ্রি সেলসিয়াসে সেট করা হয়, তাহলে এসিকে মাত্র ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে হবে। তাই কম্প্রেসার তুলনামূলক দ্রুত বন্ধ বা ধীরগতিতে চলবে এবং ঘর কম ঠান্ডা হবে। এ কারণেই ১৬ ডিগ্রি সেলসিয়াস হলো অধিকাংশ এসির সর্বনিম্ন সেটিং, যা সর্বোচ্চ কুলিংয়ের জন্য ব্যবহৃত হয়। বিপরীতে ২৭ ডিগ্রি সেলসিয়াস বা ২৮ ডিগ্রি সেলসিয়াস শক্তি সাশ্রয়ী তাপমাত্রা হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞদের মতে, ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাধারণত আরামদায়ক এবং বিদ্যুৎ সাশ্রয়ী। অনেকের ধারণা, ১৬ ডিগ্রি সেলসিয়াসে সেট করলে ঘর দ্রুত ঠান্ডা হয়। আসলে বেশিরভাগ এসির কুলিং ক্ষমতা নির্দিষ্ট থাকে। ১৬ ডিগ্রি সেলসিয়াস বা ২৪ ডিগ্রি সেলসিয়াস যাই সেট করা হোক, শুরুতে এসি প্রায় একই ক্ষমতায় কাজ করে। পার্থক্য হলো, ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর জন্য এটি বেশি সময় ধরে চালু থাকে। ফলে তাপমাত্রার সংখ্যা যত বাড়ে, এসির লক্ষ্য তাপমাত্রাও তত বাড়ে। তাই ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসে গেলে ঠান্ডা কমে যায় এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম হয়। আরও পড়ুন বাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবে গরমে এসি ঘামলে সতর্ক হওয়া জরুরি কেএসকে

Go to News Site