Somoy TV
সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে আপিল শুনানি হবে আগামী ১৬ জুন। আর এ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছেন আপিল বিভাগ।মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এদিন সকালে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। আরও পড়ুন: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ এর আগে গত ২১ মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ করা হয়। এর আগে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ ২ সেপ্টেম্বর এই রায় দেন। আরও পড়ুন: শার্শায় পুলিশ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেয়ার মামলা ২০২৪ সালের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী একটি রিট দায়ের করেন। এতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং ২০১৭ সালের জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। একই সঙ্গে বিচার বিভাগীয় আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চাওয়া হয়। পরে ওই রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ২৭ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন।
Go to News Site