Somoy TV
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন তরুণ ব্যাটসম্যান আকিম ওগিস, কিপার-ব্যাটার জুয়েল অ্যান্ড্রু এবং পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।গত অক্টোবরে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন ওগিস। তিনি ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে ৫০ রান করেন। তবে পরের মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ভালো করতে না পারায় দল থেকে বাদ পড়েন। এবার আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই সম্ভাবনাময় ব্যাটার। এ পর্যন্ত ওগিস ৯টি, অ্যান্ড্রু ৫টি এবং স্প্রিঙ্গার ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।অন্যদিকে, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে এবার বাদ পড়েছেন জনসন চার্লস, কুয়েন্টিন স্যামসন ও জেডেন সিলস। পেসার আলজারি জোসেফকে বিশ্রাম দেয়া হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে।আরও পড়ুন: আফগানিস্তানকে বিধ্বস্ত করে টেস্ট ইতিহাসে ভারতের বৃহত্তম জয় ওয়ানডে সিরিজ চলাকালে ব্যক্তিগত কারণে দল ছেড়ে যাওয়া শামার জোসেফ টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন। জ্যামাইকায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার, শনিবার ও রোববার।ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, আকিম ওগিস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
Go to News Site