Jagonews24
রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রিয়াজ ও আল আমিন নামের ওই দুই জনকে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।তিনি বলেন, বিল্লাল হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রিয়াজ ও আল আমিন নামের ওই দুই জনকে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে গ্রেফতার করা হয়।এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে একটি গলিতে বিল্লালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌচাক এলাকায় একটি মারামারির ঘটনার সালিশি সমাধানকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। টিটি/জেএইচ
Go to News Site