Collector
Giriş Yap
সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের | Collector
সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আব্দুন নাসেরকে নতুন শিল্প সচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আব্দুন নাসের চুক্তিতে সচিব পদে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করে আসছেন। তিনি গত ১৬ এপ্রিল এ পদে যোগ দেন। আরএমএম/এমআইএইচএস

Go to News Site