Somoy TV
অনার্স (সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন বলছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ধরনের দাবি সত্য নয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য বিভ্রান্তিকর। আরও পড়ুন: চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম পর্যালোচনা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এর অংশ হিসেবে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়ে অনার্স (স্নাতক সম্মান) শিক্ষা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকার নেয়নি। ফলে এসব বিষয় তুলে দেয়ার খবরের কোনো বাস্তব ভিত্তি নেই। আরও পড়ুন: দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন মঙ্গলবার এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নূরুল আফসার দীপু বলেন, যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য জনগণের উচিত শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করা।
Go to News Site