Collector
Giriş Yap
যশোরে আ.লীগ নেতা আজগর আলী আটক | Collector
যশোরে আ.লীগ নেতা আজগর আলী আটক

যশোরে আ.লীগ নেতা আজগর আলী আটক

যশোরের বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজগর আলীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, আজগর আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।আরও পড়ুন: ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, আওয়ামী লীগ নেতা আটকসোমবার গভীর রাতে পুলিশের একটি দল রামকান্তপুর গ্রামে অধ্যক্ষ আজগর আলীর বাড়িতে অভিযান চালায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (৯ জুন) তাকে আদালতে পাঠানো হবে।

Go to News Site