Collector
Giriş Yap
জন্মদিনের কেক কেটে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা | Collector
জন্মদিনের কেক কেটে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

জন্মদিনের কেক কেটে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করে বাড়ি ফেরার পথে আশরাফুর আলম রবিন (২৩) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (৮ জুন) মধ্যরাতে পৌর শহরের শিলাসী মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রবিন গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেনের ছেলে এবং গফরগাঁও সরকারি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।স্বজনরা জানান, রাতে গফরগাঁও ডাকবাংলো চত্বরে বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কেটে বাড়ি ফিরছিলেন আশরাফুর আলম রবিন। বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে মাজার রোড মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন মুখোশধারী তাদের গতিরোধ করে। চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রবিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।আরও পড়ুন: অটোরিকশা থেকে নামিয়ে প্রবাসফেরত যুবককে কুপিয়ে হত্যাপরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার (৯ জুন) ভোরে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Go to News Site