Collector
Giriş Yap
অক্সিজেন মাস্কে ইয়ামাল, বিশ্বকাপের আগে স্পেন শিবিরে বাড়ছে উৎকণ্ঠা | Collector
অক্সিজেন মাস্কে ইয়ামাল, বিশ্বকাপের আগে স্পেন শিবিরে বাড়ছে উৎকণ্ঠা

অক্সিজেন মাস্কে ইয়ামাল, বিশ্বকাপের আগে স্পেন শিবিরে বাড়ছে উৎকণ্ঠা

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে স্পেন শিবিরে উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে দেখা যাওয়ার পর সমর্থকদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। এর আগে বিশ্বকাপ প্রস্তুতির সময় তিনি দলের মূল অনুশীলন থেকে আলাদা হয়ে ব্যক্তিগতভাবে ট্রেনিং করায় উদ্বেগ আরও বেড়ে যায়। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য পরিস্থিতি নিয়ে আশাবাদী। তার দাবি, হ্যামস্ট্রিং চোট থেকে ইয়ামাল দ্রুত সেরে উঠছেন এবং প্রত্যাশার চেয়েও ভালো অগ্রগতি দেখাচ্ছেন। তবে স্পেন কোনো ঝুঁকি নিতে চায় না বলে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলার সময় সীমিত রাখা হতে পারে। অন্যদিকে, ইয়ামালের ক্লাব বার্সেলোনাও সতর্ক অবস্থানে রয়েছে। ক্লাব কর্তৃপক্ষ স্পেনকে পরামর্শ দিয়েছে ধীরেধীরে তাকে ম্যাচ ফিটনেসে ফেরাতে, যাতে পুরোনো চোট আবার না ফিরে আসে। মাত্র ১৮ বছর বয়সেই স্পেনের বিশ্বকাপ স্বপ্নের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন ইয়ামাল। ইউরো জয়ের নায়ক এই উইঙ্গারকে ঘিরেই স্পেনের আক্রমণভাগের বড় পরিকল্পনা। তাই অক্সিজেন মাস্কের ভিডিও কিংবা আলাদা অনুশীলনের দৃশ্য যতই আতঙ্ক তৈরি করুক, স্প্যানিশ শিবিরের বিশ্বাস বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই তাদের সেরা অস্ত্র মাঠে ফিরবেন। টিটি/আইএন

Go to News Site