Collector
Giriş Yap
চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার | Collector
চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নেজামপুর রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (০৯ জুন) সকালে নাচোল উপজেলার নেজামপুর রেলস্টেশনের প্লাটফরমের উত্তরে রেললাইনের ৩০৮/২ নম্বর পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, রেলওয়ে ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের এক টিকিট পরীক্ষক (টিটি) রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।আরও পড়ুন: ঢামেকে সংরক্ষণের ফ্রিজ নষ্ট, মরদেহ পচে ছড়াচ্ছে দুর্গন্ধচাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ সরকার জানান, নেজামপুর রেলস্টেশনের প্লাটফরমের সামনে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানায় পুলিশ।

Go to News Site