Collector
Giriş Yap
পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল স্পেন | Collector
পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল স্পেন

পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল স্পেন

বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে পেরুকে ৩-১ গোলে হারিয়েছে স্পেন। বাংলাদেশ সময় মঙ্গলবার (৯ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার শক্তিশালী শট জালে জড়িয়ে গেলে দ্রুতই লিড পায় স্প্যানিশরা। গোলের পরও আক্রমণ চালিয়ে যেতে থাকে দলটি।প্রথমার্ধের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রি। ফেরান তরেসের ক্রস থেকে বল পেয়ে সহজেই গোল করেন বার্সেলোনার এই মিডফিল্ডার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল পায় তারা। ৫৩তম মিনিটে ইয়েরেমি পিনোর ক্রস ঠেকাতে গিয়ে ভুল করেন পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়াসি। বল নিজের জালেই পাঠিয়ে দেন তিনি। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।আরও পড়ুন: অলিসের হ্যাটট্রিকে দারুণ জয় ফ্রান্সের তবে ৬৬তম মিনিটে একটি গোল শোধ করে পেরু। সতীর্থের পাস পেয়ে বক্সের বাইরে থেকে এগিয়ে এসে স্পেনের গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করেন ভেলেস।এই জয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ল স্পেন। আগামী সোমবার (১৫ জুন) ‘এইচ’ গ্রুপে নবাগত কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দে লা ফুয়েন্তের দল। একই গ্রুপে স্পেনের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

Go to News Site