Jagonews24
শুরুতে ধাক্কার পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হসেন শান্তর ব্যাটে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ৪ বছর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে আবার ম্যাচে ফেরে টাইগাররা। তবে যখনই রান বাড়ানোর সময় তখনই উইকেট ছুড়ে গেলেন হৃদয়। ডেলিভারিটা ছিল মাত্র ১২০ কিলোমিটারের, সেটাকে লং অফের উপর দিয়ে উড়াতে গিয়েই ধরা খান হৃদয়। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৩১ রান। অন্যপ্রান্তে নতুন ব্যাটার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৪৯ রানে ব্যাটিং করছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২১৬ রান। এসকেডি/আইএন/জেআইএম
Go to News Site