Somoy TV
স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শনসহ যে কোনো বিষয় বাদ দেয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।কর্মমুখী শিক্ষা বিস্তারে সরকারের পরিকল্পনামাফিক তার মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বাজারে যেসব বিষয়ে চাহিদা আছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে সেসব নিয়ে পর্যালোচনা চলছে। তবে বাংলা, ইতিহাস, দর্শন এসব বিষয় বাদ দেয়া বা আসন সংখ্যা কমানো ইস্যুতে কোনো আলোচনাই হয়নি। আরও পড়ুন: চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যএর আগে অনার্স (সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে। পরে এই খবর ভিত্তিহীন বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। এ ছাড়া, শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু গণমাধ্যমকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নূরুল আফসার দীপু বলেন, যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য জনগণের উচিত শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করা।
Go to News Site