Boishakhi News24
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নের আন্ধারিগাঁও এলাকায় রাস্তার পাশ থেকে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিশুটিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আন্ধারিগাঁও গ্রামের নুর আলীর বাড়ির পূর্বপাশে পাকা সড়কের পাশে নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার করেন। কে বা কারা কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে Read More
Go to News Site