Somoy TV
শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদীতে গোসল নেমে রবিউল ইসলাম (২০) নামে নিখোঁজ সেই যুবকের সন্ধান মেলেনি। মঙ্গলবার (৯ জুন) দুপুর পর্যন্ত অভিযান চালিয়েও তার মরদেহ উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।এর আগে সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর হাটুরিয়া এলাকার ফজলু ঢালীর বাড়ির পাশের জয়ন্তী নদীতে এ ঘটনা ঘটে।নিখোঁজ রবিউল ইসলাম উপজেলার হাটুরিয়া বাগানবাড়ি এলাকার আব্দুর সত্তার বেপারীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ৮ থেকে ১০ জন বন্ধুর সঙ্গে জয়ন্তী নদীর পশ্চিম পাড়ে গোসল করতে নামেন রবিউল ইসলাম। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা সাঁতার কেটে নদীর পূর্ব পাড়ে চলে যান। তবে ভালো সাঁতার না জানায় রবিউল মাঝ নদীতে তলিয়ে যান।আরও পড়ুন: হেঁটে মাতামুহুরী নদী পার হওয়ার চেষ্টা, তলিয়ে কিশোরের মৃত্যুপরে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযানে নামেন। কিন্তু দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় গোসাইরহাট থানা পুলিশ ও গোসাইরহাট ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি ডুবুরি দল বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নদীতে তল্লাশি চালায়। তবে কয়েক ঘণ্টার চেষ্টার পরও রবিউল ইসলামকে উদ্ধার করা সম্ভব হয়নি।এ বিষয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিল্টন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। অনেক চেষ্টা করেও ওই যুবককে উদ্ধার করা যায়নি।’আরও পড়ুন: নারায়ণগঞ্জে ফেরি থেকে শীতলক্ষ্যায় পড়ে গেল প্রাইভেট কারনিখোঁজ রবিউল ইসলামের চাচাতো ভাই সফিক বেপারী বলেন, ‘দুই ভাই ও এক বোনের মধ্যে রবিউল সবচেয়ে ছোট। সে রাজমিস্ত্রীর কাজ করত। ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা তাকে জীবিত কিংবা অন্তত মরদেহ হিসেবে ফিরে পেতে চাই।’গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে এখনো ওই তরুণের কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ রবিউল ইসলামের স্বজনরা তার সন্ধানের অপেক্ষায় প্রহর গুনছেন।’
Go to News Site