Collector
Giriş Yap
ট্রাম্প এ পর্যন্ত কতবার দাবি করেছেন যে ইরানের সাথে একটি চুক্তি আসন্ন? | Collector
ট্রাম্প এ পর্যন্ত কতবার দাবি করেছেন যে ইরানের সাথে একটি চুক্তি আসন্ন?

ট্রাম্প এ পর্যন্ত কতবার দাবি করেছেন যে ইরানের সাথে একটি চুক্তি আসন্ন?

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করার পর দুই মাসেরও বেশি সময় কেটে গেছে। সে সময় তিনি বলেছিলেন যে, উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। এরপরও বেশ কয়েকবার ট্রাম্প দাবি করেছেন, তারা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে।ট্রাম্প ৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তারা ‘অনেকটা এগিয়ে গেছেন কিন্তু চুক্তিটি চূড়ান্ত ও সম্পন্ন করতে দুই সপ্তাহ সময় লাগবে।’ তিনি এই বলে উপসংহার টানেন যে, এই দীর্ঘমেয়াদী সমস্যাটির সমাধানের কাছাকাছি আসাটা একটি সম্মানের বিষয়। আরও পড়ুন:ইরানে আর হামলা হলে আপনাকে ‘একাই সামলাতে’ হবে, নেতানিয়াহুকে সতর্কবার্তা ট্রাম্পের সেবার অবশ্যই, কোনো সমাধান হয়নি। কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প পরবর্তী দুই মাস ধরে বারবার বলে গেছেন যে একটি চুক্তি প্রায় হয়েই গেছে। যুদ্ধবিরতির আগের সময়কালসহ তিনি অন্তত ৩৭ বার এমনটা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে, জনসমক্ষে উপস্থিতিতে এবং গণমাধ্যমের সাথে ফোন আলাপে তিনি ঠিক ততবারই সরাসরি বলেছেন যে একটি চুক্তি আসন্ন, অথবা দাবি করেছেন যে ইরান একটি চুক্তি করতে মরিয়া।এখন আবারও ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হতে যাচ্ছে। ৭ এপ্রিলের তুলনায় আজ এটা যে আরও বেশি সত্যি, তার কোনো ইঙ্গিত নেই। কিন্তু ট্রাম্প এটা বলেই চলেছেন, হয় তিনি মতিভ্রমের শিকার, আর্থিক বাজারকে শান্ত করার চেষ্টা করছেন, অথবা ভাবছেন যে তিনি ইচ্ছাশক্তি দিয়ে এটাকে বাস্তবে পরিণত করতে পারবেন। প্রতিবেদনে বলা হয়, কিন্তু এটা স্পষ্ট যে, এই দাবিটিকে এখন আর মানুষের গুরুত্ব সহকারে নেয়া উচিত নয়। যুদ্ধ শুরু হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে, ২৩ মার্চ চুক্তির কথা বলেন ট্রাম্প। ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানের বাইরে সাংবাদিকদের শান্তি আলোচনা সম্পর্কে বলেন। তিনি জানান, আমি বলব, মতৈক্যের প্রধান প্রধান বিষয়—প্রায় সব বিষয়েই’ কথাই উল্লেখ করেছিলেন। (প্রকৃতপক্ষে, ইরান আলোচনার কথা অস্বীকার করেছিল।)পরের দিন তিনি সেই কথাটিই বলতে শুরু করলেন যা এখন একটি সাধারণ বুলি হয়ে দাঁড়িয়েছে: যে ইরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে।ট্রাম্প আরও যোগ করেন, ‘আমার মনে হয় আমরা এর অবসান ঘটাতে যাচ্ছি। তবে আমি নিশ্চিত করে বলতে পারছি না।’২৫ মার্চ নাগাদ বিষয়টি এমন দাঁড়ালো যে, ইরান খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে। ২৬ মার্চ, মন্ত্রিসভার এক বৈঠকে ইরান একটি চুক্তি করার জন্য কাকুতি-মিনতি করছিল, এমনটা বলা হয়।(সেই চুক্তিটি করার জন্য এতটা উদগ্রীব থাকা সত্ত্বেও, ইরান কোনোভাবে আরও আড়াই মাস ধরে প্রতিরোধ করে গেছে।)এরপর ২৯ মার্চ, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে এক আলাপচারিতার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি আগামী সপ্তাহের মধ্যে কোনো চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা, তিনি উত্তর দিয়েছিলেন: ‘হ্যাঁ, আমি ইরানের সাথে একটি চুক্তি হতে দেখছি।’ এই পর্যায়ে ট্রাম্পের ভবিষ্যদ্বাণীগুলো আরও জোরালো হতে শুরু করে। ৬ এপ্রিল তিনি বলেন, ‘একটি বাধার আগে তারা একটি চুক্তির খুব কাছাকাছি ছিলেন।’এর এক সপ্তাহ পরে, ১৫ এপ্রিল, তিনি ফক্স বিজনেসকে বলেন, ‘আমার মনে হয় এটা প্রায় শেষ, আমি এটাকে প্রায় শেষ বলেই মনে করি।’ এভাবে ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল আলাদা অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন যে, ইরানের সাথে চুক্তিটি হয়েই যাচ্ছে।২০ এপ্রিল ট্রুথ স্যোশাল পোস্টে ঘোষণা করেন, চুক্তি হবেই। আরও পড়ুন:ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বেআইনি, বাতিল করলেন আদালত এভাবে মে মাসের শেষ পর্যন্ত ট্রাম্প আরও অসংখ্যবার দাবি করেন, ইরানের সাথে একটি চুক্তির। সবশের্ষ মঙ্গলবারের বেশ কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে, ট্রাম্প ২ থেকে ৩ দিনের মধ্যে একটি চুক্তির আশাবাদ জানিয়েছেন। সূত্র: সিএনএন

Go to News Site