Collector
Giriş Yap
রহস্যময়রুপে অভিনেতা বিজয় সেতুপতি | Collector
রহস্যময়রুপে অভিনেতা বিজয় সেতুপতি

রহস্যময়রুপে অভিনেতা বিজয় সেতুপতি

রহস্য, আবেগ আর অ্যাকশনের মিশেলে নতুন সিনেমা নিয়ে আসছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার আসন্ন সিনেমা 'স্লামডগ ৩৩ টেম্পল রোড'র অফিসিয়াল টিজার, যা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।টিজারের শুরুতেই বিজয় সেতুপতির কণ্ঠে শোনা যায় একটি আবেগঘন ও শক্তিশালী সংলাপ। সিনেমাটিতে তাকে দেখা যাবে একজন দৃষ্টিহীন ভিক্ষুকের চরিত্রে। একই সঙ্গে টিজারে উঠে এসেছে তার রহস্যময়, অন্ধকার ও বিধ্বংসী রূপ। টিজার দেখে অনেকেই মনে করছেন, রহস্য, আবেগ এবং জমজমাট অ্যাকশনে ভরপুর একটি বাণিজ্যিক সিনেমা হতে যাচ্ছে এটি। আরও পড়ুন: ‘দৃশ্যম’ অভিনেতার ক্যারিয়ারের প্রথম সিনেমা আটকে ছিল ৩৫ বছরসিনেমাটিতে বিজয় সেতুপতির বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সংযুক্তা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্র, পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী টাবুকে। খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন কন্নড় তারকা দুনিয়া বিজয়। আরও পড়ুন: সালমানের ব্যক্তিগত ভিডিও ফাঁস, তোলপাড় নেটদুনিয়াসর্বভারতীয় এই সিনেমাটি তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি, মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে। চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

Go to News Site