Somoy TV
ফুটবল ইতিহাসে কিছু খেলোয়াড় আছেন, যাদের অবদান শুধু পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। ডিভোক ওরিগি ছিলেন তেমনই একজন। বড় ম্যাচের নায়ক, অসম্ভবকে সম্ভব করার কারিগর এবং লিভারপুল সমর্থকদের হৃদয়ের বিশেষ এক নাম। এবার সেই অধ্যায়ের ইতি টানলেন বেলজিয়ামের এই স্ট্রাইকার। ৩১ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।ওরিগির নাম উচ্চারিত হলেই সবার আগে মনে পড়ে ২০১৯ সালের সেই অবিশ্বাস্য রাতের কথা। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে ছিল লিভারপুল। কিন্তু অ্যানফিল্ডে ইতিহাস গড়া ৪-০ জয়ে দুটি গোল করেছিলেন ওরিগি। পরে টটেনহ্যামের বিপক্ষে ফাইনালেও গোল করে দলকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন।শুধু ইউরোপ নয়, মার্সিসাইড ডার্বিতেও তিনি ছিলেন এভারটনের আতঙ্ক। লিভারপুলের জার্সিতে ১৭৫ ম্যাচে ৪১ গোল করা এই ফরোয়ার্ড ২০২০ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অংশ ছিলেন। ২০২২ সালে এসি মিলানে যোগ দেয়ার পর ক্যারিয়ারের শেষ অধ্যায় কাটান ইতালিতে।আরও পড়ুন: ইনজুরিতে বিশ্বকাপ শেষ ডাচ ডিফেন্ডারের অবসরের ঘোষণায় আবেগঘন বার্তায় ওরিগি বলেন, খেলোয়াড় হিসেবে নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি। সবচেয়ে বড় মঞ্চে খেলা এবং বড় ট্রফি জেতার লক্ষ্য অর্জনের জন্য ঈশ্বর, সমর্থক, কোচ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
Go to News Site